Header Ads

Header ADS

উইন্ডোজ ১০ গড মোড

windows10
Source
উইন্ডোজ ১০ নিয়ে অনেক অনেক অভিযোগের মধ্যে একটি বড় অভিযোগ হচ্ছে - এর অহেতুক অপ্রয়োজনীয় কনফিউজিং লেংদি সেটিংস-এর ব্যবস্থাপনা (এবং যেন এই বাক্যটার মতই জটিল 😫)। একটা সামান্য কাজ করতে অনেক পথ ঘুরে অনেক ক্লিক করে অবশেষে কাংখিত লক্ষ্যে পৌছুতে হয়।
এই ঝামেলা থেকে বাঁচার একটা সোজা পথ উইন্ডোজ নিজেই কিন্তু বাতলে রেখেছে। তা হচ্ছে উইন্ডোজের গড মোড অন করে নেয়া।
উইন্ডোজ ১০-এ এই গড মোড খুব সহজেই হাতের একদম মুঠোয় রেখে দিতে পারেন এভাবে মাত্র ২টি ধাপে:
(প্রথমেই বলে নেয়া ভালো যে, আপনার এ্যাকাউন্টের অ্যামিনিস্ট্রেটিভ প্রিভিলেজ থাকতে হবে)
১. ডেস্কটপে রাইট ক্লিক করে একটা New Folder তৈরি করে নিন।
২. ফোল্ডারটি রিনেম করুন এই লেখাটুকু দিয়ে-
GodMode.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C}
দেখুন একটি কন্ট্রোল প্যানেলের মতো আইকন তৈরি হয়েছে। আইকনটিতে ডাবল ক্লিক করে ওপেন করুন.....
কি দেখা যায়?
উইন্ডোজের সব (প্রায় সব) সেটিংস এক যায়গায়! 😎

অত্যন্ত সহজ ধাপ দুটি চাইলে নিচের ভিডিওটি থেকেও দেখে নিতে পারেন...

কোন মন্তব্য নেই

fpm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.