Header Ads

Header ADS

আমাদের কথা

We Care your Needs
অপরাজিতা এন্টারপ্রাইজের অফিসিয়াল ওয়েবসাইট / ব্লগ-এ আপনাকে স্বাগতম।

অপরাজিতা এন্টারপ্রাইজ মূলত: একটি কম্পিউটার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (Information & Communication Technology) বিষয়ক রিটেইল সেবা প্রদানকারী বাণিজ্যিক প্রতিষ্ঠান। এছাড়াও আমরা টেলকো, মোবাইল ও অফিস সংক্রান্ত সেবা প্রদান করে থাকি।

২০১২ সালে প্রতিষ্ঠার শুরু থেকেই আমাদের মূল উদ্দেশ্য ও চেষ্টা ছিল একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রয়োজনের মূহুর্তে একই ছাদের নিচে প্রযুক্তি বিষয়ক যত বেশি সম্ভব সেবা প্রদান করা। পরম করুনাময় আল্লাহ্-র অশেষ রহমতে অল্প সময়েই অপরাজিতা এন্টারপ্রাইজ সেই সুপরিচিতি ও আস্থা অর্জন করতে পেরেছে।

এরই ধারাবাহিকতায় ২০১৬ সাল থেকে আমরা আরও বেশি সার্ভিস নিয়ে যাত্রা শুরু করেছি। বিশেষ করে কম্পিউটার ট্রেইনিং ও ওয়েবসাইট তৈরির ও হোস্টিং করার মতো কিছু বিশেষায়িত তথ্যপ্রযুক্তি সম্পর্কিত সার্ভিসসমূহ প্রদান করতে সক্ষম হয়েছি, যা আমাদের সেবার পরিধি আরও বৃদ্ধি করেছে।

বিগত বছরগুলোতে পারিপাশ্বির্ক নানা বাঁধা ও সীমাবদ্ধতার মাঝেও আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করতে পেরেছি এবং প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি আরও নতুন নতুন সেবা সংযোজন করার। চলার এই পথে আপনাদের যে অভূতপূর্ব সহযোগীতা আমরা পেয়েছি তার জন্য আমরা বিশেষভাবে কৃতজ্ঞ।

বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। গবেষণাগার, অফিস-আদালতের গন্ডি ছাড়িয়ে তথ্যপ্রযুক্তি এখন আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে পড়েছে। যোগাযোগ থেকে শুরু করে পড়াশোনায়, চিকিৎসা থেকে ক্যারিয়ার গঠনে প্রতিনিয়ত কম্পিউটার তথা তথ্য-প্রযুক্তির ব্যবহার হচ্ছে সর্বক্ষেত্রে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে প্রয়োজনীয় কাজ খুব সহজেই দ্রুততর সময়ে কয়েক মিনিটের মাঝেই করা সম্ভব হচ্ছে যা হয়তো অতীতে কয়েক দিন লেগে যেত। অতএব কম্পিউটার-এ দক্ষতা থাকা ও এর দ্বারা কোন কোন কাজ ও সার্ভিস সম্পন্ন করা যেতে পারে বা করা যাচ্ছে তা পরিস্কার ভাবে জানা থাকা এখন সময়ের দাবি।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োজনীয়তা অনুভব করে বর্তমান সরকার এই খাতকে অন্যতম গুরুত্ব দিয়ে চলেছে। তথ্য ও যোগাযোগ ছাড়াও বেকারত্বে দূরিকরণে এর সম্ভাবনা বর্তমান সরকার শুরু থেকেই অনুধাবন করতে সমর্থ হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুফল সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে যে বিশাল পরিকল্পনা গ্রহণ বর্তমান সরকার করেছে তার স্বার্থক নামকরণই হচ্ছে - ‘ডিজিটাল বাংলাদেশ’।

‘ডিজিটাল বাংলাদেশ’-এর এই স্বপ্নযাত্রায় অপরাজিতা এন্টারপ্রাইজ আপনার বন্ধুপ্রতিম সহযোগী প্রতিষ্ঠান হিসেবে নিরন্তর আপনাদের পাশে থাকার সুযোগ পাবে - এটাই আমাদের সবসময়ের প্রত্যাশা।


এ.এস.এম. শাহরিয়ার জাহান
স্বত্তাধিকারী,
অপরাজিতাএন্টারপ্রাইজ,
উপশহর, রাজশাহী।
আলাপন: ০১৭১৭-১১৫০৫২, ০১৮৬০-২১১১১৬।
ইমেইল: aporajitatech@gmail.com

aporajita_banner



fpm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.