Header Ads

Header ADS

ই.মেইল মার্কেটিং / E.mail Marketing



বর্তমান বিশ্বে অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং-এর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ই.মেইল মার্কেটিং। ই.মেইল মার্কেটিং অনলাইন বা ইন্টারনেটে ডিজিটালি যেকোনো পণ্য (product) বা সার্ভিস (service) মার্কেটিং করার শক্তিশালী উপায়। বিজ্ঞাপনের জগতে সবচেয়ে সহজ, সাশ্রয়ী এবং দ্রুত উপায়ে আপনার পণ্য বা সেবার বিজ্ঞাপন ভোক্তাদের কাছে পৌঁছানোর সবচেয়ে কার্যকারি পদ্ধতি হচ্ছে এই ই.মেইল মার্কেটিং।

যদি সঠিকভাবে প্রয়োগ করা যায় তবে ডিজিটাল মার্কেটিংয়ের অন্যান্য উপায়গুলোর তুলনায় ই-মেইল মার্কেটিংয়ের ফলাফল সর্বাধিক। সমীক্ষায় পাওয়া গেছে:
১. সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেখানে মানুষ ০.৫৯% পন্য কিনেছে সেখানে ইমেইল মার্কেটিং এর মাধ্যমে কিনেছে ৪.২৪%।
২. ফেইসবুক বা টুইটারের চেয়ে নতুন গ্রাহকদের জন্য ইমেইল মার্কেটিং ৪০ গুণ বেশি কার্যকর।
৩. ৭২% মানুষ প্রমোশনাল অফার গুলো ইমেইলে পেতে পছন্দ করে, যেখানে সোশ্যাল মিডিয়াতে মানুষের বিজ্ঞাপন পছন্দের হার মাত্র ১৭%।
৪. একটি টুইটার ক্যাম্পেইনের থেকে একটি ইমেইল ক্যাম্পেইনে ৬ গুণ বেশী ক্লিক পড়ে।
৫. রিটার্ন অব ইনভেস্টমেন্ট (ROI) ৪১% (প্রতি ১ ডলার ব্যয়ে)

Radicati.com এর এক রিপোর্টে বলা হয় ফেব্রুয়ারি ২০১৭ তে ইমেইল ব্যাবহারকারির স্যংখা প্রায় ৩.৭ বিলিয়ন, যারা প্রতিদিন প্রায় ২৬৯ বিলিয়ন মেইল সেন্ড করে। একজন মার্কেটার মাত্রই জানেন এটা কত বড় মার্কেট।

ইমেইল মার্কেটিং এর কিছু বৈশিষ্ট্য:
- ইমেইল মার্কেটিং দ্বারা সবচে বেশি নতুন কাস্টমার পাওয়া যায়।
- ব্লগ এবং ওয়েবসাইটের জন্য অনেক ভিসিটর বা ট্রাফিক আনা যায়।
- যেকোনো নতুন video, blog article, product বা business এর ব্যাপারে ঘরে বসেই সকলকে জানানো যায়।
- ডিজিটাল মার্কেটিং এর অন্য মাধ্যম গুলির থেকে এই মাধ্যম অনেক সাশ্রয়ী।
- ইমেইল মার্কেটিং অনেক সোজা এবং এর থেকে লাভ অনেক বেশি।

ব্যস্ত কর্মজীবি মানুষ দিনের কোন না কোন এক সময় তার ই-মেইল কমপক্ষে একবার চেক করে থাকেন এবং এটা মানুষের সাধারণ প্রবণতা যে সাধারণ ব্রাউজিং-এর চেয়ে ইনবক্সে আসা কোন মেসেজ-কে তারা গুরুত্ব সহকারে নিয়ে থাকেন। কিন্তু এই সুযোগটিকে কাজে লাগিয়ে যদি আপনি স্প্যামিং করা শুরু করেন তবে আপনি আপনার কাংখিত ফলাফল পাবেন না। অতএব সঠিক মানুষটির কাছে সঠিক ইমেইলটি পৌঁছানো একটি গুরুত্বপূর্ণ ব্যপার। অতএব শুধু হাজার হাজার ই.মেইল অ্যাড্রেস সংগ্রহ করলেই হয় না, সঠিক অ্যানালাইসিস ও ক্যামপেইনের প্রয়োজন হয়।

শুরুর চেয়ে ই.মেইল মার্কেটিং এখন আরো অনেক বেশি টেকনিক্যাল ও গভীরতার দাবী রাখে। শুধু ই.মেইল মার্কেটিং-এর জন্যই অনেক অনেক সার্ভিস ও টুলস পাওয়া যায়, যার কিছু রয়েছে ফ্রি আবার কিছু কিছু পেইড (টাকা দিয়ে কিনতে হয়)। শুধু একটি ই.মেইল লিখে আর তা হাজার হাজার ই.মেইল ঠিকানায় পাঠিয়ে দিয়ে ই.মেইল মার্কেটিংয়ের কাংখিত ফলাফল এখন আর আপনি পাবেন না, বরং স্প্যামিংয়ের দায়ে দুষ্ট হবেন। একটি ই-মেইল পাঠানোর পিছনে থাকে মার্কেট অ্যানালাইসিস, ই-মেইল টেমপ্লেট ডিজাইন ও কন্টেন্ট, ই.মেইল অ্যাড্রেস লিস্ট বিল্ডিং, অটোমেশন ইত্যাদি। এগুলো সব মিলেই একটি ই-মেইল ক্যামপেইন শুরু করা হয়।

আপনি যদি সঠিক ভাবে সঠিক মাধ্যমে ই.মেইল মার্কেটিং ব্যবহার করেন, তাহলে আপনি নিজের ব্যবসার জন্য অনেক customer বা visitors পেয়ে যাবেন। অপরাজিতা এন্টারপ্রাইজ আধুনিক ও সুনির্দিষ্ট ই.মেইল মার্কেটিং সার্ভিস ও ক্যাম্পেইন প্রদানে সক্ষম।

আমাদের ই.মেইল মার্কেটিং সার্ভিসের কিছু বৈশিষ্ট:
- এলাকা, বয়স, জেন্ডার, প্রফেশন ইত্যাদি ভিত্তিক বিশাল ও Ready ই.মেইল ডাটাবেজ
- অথবা এলাকা, বয়স, জেন্ডার, প্রফেশন ইত্যাদি ভিত্তিক ই.মেইল Scrapping
- অথবা আপনার নিজস্ব ই.মেইল ডাটাবেজ
- আধুনিক ও রেসপন্সিভ ই.মেইল টেমপ্লেট ডিজাইন
- লেটেস্ট টেকনিক ব্যবহার করে ই.মেইল প্রেরণ, zero or very less spamming
- অনলাইন ভিত্তিক প্রফেশনাল ই.মেইল অটোমেশন ও অ্যানালিটিকস টুলস ব্যবহার

ই.মেইল মার্কেটিং সার্ভিস এর ব্যপারে আগ্রহী বা আরো জানতে যোগাযোগ করুন: অপরাজিতা এন্টারপ্রাইজ
মোব: 01860211116, ই.মেইল: aporajitatech@gmail.com


💥💥💥


কোন মন্তব্য নেই

fpm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.